উন্নয়ন করতে হলে দুর্নীতিবাজদের হাত ভেঙে দিতে হবে: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৩

দেশের উন্নয়ন করতে হলে দুর্নীতিবাজদের হাত ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এক সাব-রেজিস্ট্রারের দুর্নীতি মামলার জামিন আবেদনের শুনানিকালে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, ‘দেশের উন্নয়ন করতে হলে দুর্নীতিবাজদের হাত ভেঙে দিতে হবে। নইলে দেশের উন্নয়ন হবে না। সামান্য একজন সাব-রেজিস্ট্রার হয়ে কীভাবে এত দুর্নীতি করে? কত সাহস!’

আদালতে আসামি জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী কামরুন নাহার রত্মা।

এর আগে জালিয়াতির মাধ্যমে ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের এক মৃত ব্যক্তি ও বিদেশে অবস্থানরত ব্যক্তির নাম-ঠিকানা ব্যবহার করে ভুয়া দলিলদাতা সাজিয়ে কমিশন গঠনের মাধ্যমে ২০১৭ সালে একটি ভুয়া দলিল রেজিস্ট্রি করা হয়। জমির কাগজ জালিয়াতির মাধ্যমে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ময়মনসিংহের ভালুকা উপজেলার তৎকালীন সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমের সঙ্গে আরও দুই জন জড়িত বলে অভিযোগ পাওয়া যায়।

পরে ৯ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমসহ তিন জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাধন সূত্র ধর বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

অবশ্য এরইমধ্যে সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম এক মাস আগে ভালুকা থেকে যশোরের ঝিনাইদহ সাব-রেজিস্ট্রার অফিসে বদলি হন।

দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভালুকার সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, অফিসের দলিল লেখক সিরাজুল ইসলাম সুজন এবং স্থানীয় আবু রাসেল চৌধুরী যোগসাজশে প্রতারণা করে ৯ কোটি টাকা আত্মসাৎ করেছেন। পরে দুদকের মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান জাহাঙ্গীর আলম।

/বিআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের