নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’-এর যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০১

‘সত্যের সাথে সন্ধি’ —স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করলো নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টায় ঢাকা পোস্টের নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইউএস-বাংলা গ্রুপের অনলাইন ‘ঢাকা পোস্ট’-এর সম্পাদক হিসেবে আছেন মহিউদ্দিন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, তথ্য-প্রযুক্তির বর্তমান যুগে অনলাইন মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে, যা অত্যন্ত জনপ্রিয়। মানুষের ব্যস্ততম জীবনে সর্বদা সংযুক্ত থাকার জন্য অনলাইন মিডিয়াগুলো খুবই কার্যকর। প্রতিযোগিতার এ সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য সরবরাহের মাধ্যমে ঢাকা পোস্ট গণমাধ্যম জগতে স্থান করে নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

স্পিকার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি ঢাকা পোস্ট ডট কম নিউজ পোর্টালের শুভ উদ্বোধন ঘোষণা করার পাশাপাশি এর ভবিষ্যৎ সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

ঢাকা পোস্ট ডট কম নিউজ পোর্টালের সম্পাদক মহিউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মনজুরুল আহসান বুলবুল ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি