টিভি পর্দায় আজ ট্রান্সজেন্ডার নারীর সংবাদ পাঠ ও অভিনয়

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মার্চ ২০২১, ০৩:৩২আপডেট : ০৮ মার্চ ২০২১, ০৩:৩২

স্বাধীনতার মাস মার্চ ও সূবর্ণজয়ন্তীর বছরে বৈশাখী টেলিভিশনের একটি ব্যতিক্রমী উদ্যোগ সবার নজর কেড়েছে। স্বাধীনতার ৫০ বছরে প্রথমবারের মতো সংবাদ পাঠ করতে যাচ্ছেন ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে তার প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করবেন দুপুর ১২টায় এবং দ্বিতীয়টি বিকেল ৪টায়। দুটো খবরই সরাসরি সম্প্রচার হবে।

চাপাবাজ নাটকে নুসরাত মৌ আরও একজন ট্রান্সজেন্ডার নারী নুসরাত জাহান মৌ একটি ধারাবাহিক নাটকের মূল নারী চরিত্রে অভিনয় করেছেন, যার পর্বটি নারী দিবসে প্রথম প্রচারিত হবে। ধারাবহিক নাটকের নাম চাপাবাজ, প্রচারিত হবে সোমবার রাত ৯টা ২০ মিনিটে, যেখানে ট্রান্সজেন্ডার নারী মৌ-কে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা। এই ধারাবাহিক নাটক প্রতি সপ্তাহের তিনদিন (শনি, রবি ও সোমবার) রাতের একই সময় প্রচারিত হবে।

বৈশাখী টেলিভিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা মনে করি ট্রান্সজেন্ডারদের ধারাবাহিক ও স্থায়ী উন্নয়নের ধারা নিশ্চিত করতে সবার মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি। আমাদের এই উদ্যোগ ট্রান্সজেন্ডারদের সম্পর্কে চিরকালীন অচলায়তন ভাঙতে ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক