গাড়ি ভাঙচুরের পুরনো ভিডিও কেন প্রচার, জানার চেষ্টা করছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ১৮:১৫আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৮:১৫

ফেসবুকের একটি পেজে দক্ষিণ খান থানার একটি গাড়ি ভাঙচুরের ঘটনার লাইভ দেখানো হয়েছে, যা আসলে ২০২০ সালের মে মাসের একটি ভিডিও। রেডিও গুলশান ডট কম নামের এই পেজের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। 

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা জানান, ২০২০ সালের ১৩ মে দক্ষিণখানের কোটবাড়ি এলাকায় অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করতে পুলিশ কয়েকটি ইজিবাইক আটক করে থানায় নিয়ে যায়। একটু পরেই স্থানীয় রাশি আক্তার নামের এক নারী ইজিবাইক আটক নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হন এবং অকথ্য ভাষায় পুলিশকে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তার লোকজন এসে পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহতও হন। ওইদিন সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে রাশি আক্তারসহ ৩৫ জনের নামে দক্ষিণখান থানায় একটি মামালা দায়ের করা হয়। যার নম্বর ৫। তারিখ ১৩ মে ২০২০।

তিনি বলেন, কারা, কী উদ্দেশ্যে এ ধরনের একটি পুরনো ভিডিও চালিয়ে গুজব সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে সে ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের