বিমানের সৌদিগামী ফ্লাইট বাতিল, বিমানবন্দরে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ০৩:১৬আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০৩:১৬

প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরানোর উদ্যোগ শুরুতেই হোঁচট খেলো। শনিবার (১৭ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী ফ্লাইট (বিজি৫০৩৯) সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। এ কারণে এয়ারলাইন্সের নির্দেশনা অনুসারে ছয় ঘণ্টা আগে রাত ১টার মধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন যাত্রীরাও। কিন্তু ফ্লাইটটি বাতিল হয়েছে। এ কারণে ক্ষুব্ধ হয়ে প্রবাসী কর্মীরা বিক্ষোভ করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বৃহস্পতিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছিল, রিয়াদগামী ১৭ এপ্রিলের  ফ্লাইট (বিজি৫০৩৯) ভোর ৪টার পরিবর্তে সকাল ৬টা ১৫ মিনিটে  ছাড়বে। যাত্রীদের করোনার নেগেটিভ সনদসহ যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে হবে।

এয়ারলাইন্সের নির্দেশনা অনুসারে এই লকডাউন পরিস্থিতিতে রাত ১টার মধ্যেই বিমানবন্দরে আসেন যাত্রীরা। কেউ কেউ আরও কয়েক ঘণ্টা আগে এসেই অপেক্ষা করছিলেন। কিন্তু রাত ২টার দিকে যাত্রীদের জানানো হয়, ফ্লাইটটি বাতিল হয়েছে। সৌদি আরব বিমানকে সে সময়ে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। এ খবর শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। তারা বিমানবন্দরের টার্মিনালে প্রবেশ মুখেই বিক্ষোভ শুরু করেন। ৩১৪ জন যাত্রী এসেছিলেন এই ফ্লাইটটিতে যাওয়ার জন্য।

লকডাউনের মধ্যেই বিমানবন্দরে আসেন যাত্রীরা মো. সুমন এসেছেন চাঁদপুর থেকে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আমাদের আগেই জানালে লকডাউনের মধ্যে কষ্ট করে আসতাম না। বাড়ি থেকে বের হয়েছি ১৭ হাজার টাকা নিয়ে  এখন পকেটে ৭শ’ টাকা আছে। গাড়ি ভাড়া গেছে সাত হাজার। পথে পথে পুলিশকে টাকা দিতে হয়েছে। করোনা টেস্ট করেছি। এখন আমাদের কী হবে বুঝতে পারছি না।’

বিমানবন্দরে দায়িত্বরত বিমানের এক কর্মকর্তা বলেন, ‘সৌদি আরব থেকে এই ফ্লাইটটির স্লট বাতিল হয়েছে। এ কারণে ফ্লাইটটি যেতে পারছে না। আমরা যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করছি। তাদের পরবর্তী ফ্লাইটে সৌদি আরবে পাঠানো হবে।’

প্রসঙ্গত. সরকার প্রবাসী কর্মীদের বিদেশে যাওয়ার জন্য শনিবার সকাল ৬টা থেকে (১৭ এপ্রিল) থেকে পাঁচটি দেশে ফ্লাইট চালুর অনুমতি দেয়। এই পাঁচটি দেশ হচ্ছে– সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর। শুধু প্রবাসী কর্মীরা এসব ফ্লাইটে যেতে পারবেন। আর দেশে আসলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে প্রবাসী কর্মীদের। পাঁচ দেশে ফ্লাইট পরিচালনার জন্য ১২টি এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই ১২টি এয়ারলাইন্স হচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ, এয়ার অ্যারবিয়া, এয়ার অ্যারাবিয়া আবুধাবি, ফ্লাই দুবাই ও সিঙ্গাপুর এয়ারলাইন্স।

 

/সিএ/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান