বিদেশে শ্রমিক পাঠানোয় সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ

শেখ শাহরিয়ার জামান
৩০ এপ্রিল ২০২১, ১৮:৫৯আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৯:১০

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার জন্য ১৪ এপ্রিল থেকে বিদেশগামী ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। এর ফলে বিদেশগামী শ্রমিকরা পড়েন বিপদে। অনেকের চাকরিতে যোগদানের সময় বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। তাদের কথা বিবেচনা করে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে সরকার। যার সুবিধা নিয়েছেন হাজার হাজার শ্রমিক। গত এপ্রিল ১৮ থেকে ২৮ পর্যন্ত ৫১ হাজারের বেশি শ্রমিক বিদেশে গেছেন। এই পরিস্থিতি গত বছরের ঠিক বিপরীত। গত বছর কোভিডের প্রথম ধাক্কায় বিদেশ থেকে বাংলাদেশিরা ফেরত এসেছিলেন কিন্তু যাননি। এবারে বিদেশগামীদের চেয়ে ফেরত আসার সংখ্যা অনেক কম।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, এখন যেকোনও দেশ তাদের সীমান্ত বাংলাদেশের জন্য বন্ধ করে দিতে পারে। এটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা পাঠাতে থাকবো।

গত বছর এ সময়ের অবস্থা ঠিক উল্টো ছিল জানিয়ে তিনি বলেন, অন্য দেশগুলো পাঠাতে চাইছিল এবং আমরা নিতে চাইছিলাম না। গত বছরে যাওয়াটা ছিল না কিন্তু লোক আসাটা আমরা ম্যানেজ করেছিলাম। এবারে আমরা যাওয়াটা ম্যানেজ করছি।

তিনি বলেন, এবার আমরা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছি। ওইসব দেশে চাহিদা বাড়ছে। ভারত ও অন্যান্য দেশের ওপর নিষেধাজ্ঞা আছে। ফ্লাইট বন্ধ করে দিলে এই লোকগুলো যেতে পারতো না। সেজন্য আমরা একটি সুযোগ তৈরি করলাম। গত ১০ দিনে ৫০ হাজারের বেশি লোক যেতে পেরেছে।

এই ১০ দিনে ৫১ হাজার ৬৬৮ শ্রমিক বিদেশে গেছেন। এরমধ্যে সৌদি আরবে গেছেন ১৭ হাজার ৫১৫ জন। সংযুক্ত আরব আমিরাতে গেছেন ১৮ হাজার ৯৪৮ জন। বাকিরা অন্যান্য দেশ যেমন বাহরাইন, কাতার, ওমান, সিঙ্গাপুর ও কুয়েতে গেছেন।

অনেকে বলে থাকেন আমরা লোক নিয়ে আসছি কিন্তু বিষয়টি সে রকম নয় বলেও তিনি জানান।

গত কয়েক দিনে প্রায় আট হাজার লোক ফেরত এসেছে জানিয়ে সচিব বলেন, যারা ফেরত আসছেন তাদের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা করার ক্ষেত্রেও কিছুটা সীমাবদ্ধতা আছে। বর্তমানে ২,৪০০ জনের ব্যবস্থা আছে। যাদের দুই ডোজ টিকা নেওয়া আছে তাদের কোয়ারেন্টিনে না নিতে বলা আছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
প্রবাসী কার্ডে মিলবে যে ১০ সুবিধা
নতুন শ্রমবাজারে জোর, যেসব দেশে লোক পাঠাতে উদ্যোগ নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড