‘মাস্ক না পরলে বুধবার থেকে দোকান বন্ধ করে দেবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ১৫:০৬আপডেট : ০৩ মে ২০২১, ১৫:০৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলতে আজ ও আগামীকাল আমরা মাইকিং করছি। বুধবার থেকে আমি নিজে যাবো মার্কেটে। যদি দেখি তারা মাস্ক ব্যবহার করছেন, স্বাস্থ্যবিধি মানছেন তাহলে সেই দোকান খোলা থাকবে। অন্যথায় আমরা সেই দোকান বন্ধ করে দিবো। আমি বলবো না আমি কোনও এলাকায় যাবো। যদি দেখি কোনও বিক্রেতা, ক্রেতা মাস্ক পড়ছেন না তাহলে অবশ্যই সেই দোকান আমরা বন্ধ করে দেবো।’

সোমবার (৩ মে) মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যেমে এই দু’টি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর করা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন,  ‘আপনারা দোকানিরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার দিয়ে আপনারা দোকান খুলেছেন। নিজেদের ও ক্রেতাদের মাস্ক পরা নিশ্চিতের দায়িত্ব আপনাদেরই। তাই এই বিষয়টি আপনারই নিশ্চিত করুন। অন্যথায় বুধবার থেকে আমি নিজে মার্কেট পরিদর্শন করবো এবং যারা মাস্ক পরিধারন করে থাকবেন না তাদের দোকান বন্ধ করে দেবো। ব্যবসা করুন কিন্তু স্বাস্থ্যবিধি, মাস্কা পরার নির্দেশ মানতে হবে আপনাদের।’

এর আগে মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড -১৯ হাসপাতালে রোগীর সেবা নিশ্চিত করতে দুইটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর করেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহম্মাদ খুরশীদ আলম, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, প্রধান নির্বাহী সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ