মেডিক্যাল শিক্ষার্থীদের দিয়ে চীনের ভ্যাকিসন প্রয়োগ শুরু হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ০৫:০৯আপডেট : ২৫ মে ২০২১, ০৫:১০

প্রাথমিকভাবে ১ হাজার মেডিক্যাল শিক্ষার্থীকে চীনের উপহার দেওয়া সিনফার্ম এর ভ্যাকসিন  

প্রয়োগ করে কার্যক্রম শুরু করা হচ্ছে। মঙ্গলবার (২৫ মে) ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটো মিঞা। এদিন ২৫৭ শিক্ষার্থীকে এই টিকা প্রয়োগ করা হবে। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, ঢামেক ছাড়াও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মুগদা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে এক হাজার শিক্ষার্থীকে এই টিকা প্রয়োগ করে এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। চীনের টিকা প্রয়োগ কার্যক্রম শুরুর জন্য এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য অধিদফতর। চারটি মেডিক্যাল কলেজেই টিকাদান কেন্দ্র, অপেক্ষা ঘর, টিকা দেয়ার বুথ ও বিশ্রাম শয্যার ব্যবস্থা করা হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে জরুরি প্রয়োজনে টিকাগ্রহীতা ব্যক্তিকে চিকিৎসা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

গত বুধবার চীনের দেওয়া পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেশে এসে পৌঁছেছে। এর আগে গত ২৯ এপ্রিল চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি এ করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় দেশের ঔষধ প্রশাসন অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানান, প্রথমত এই টিকা পাবেন মেডিক্যাল শিক্ষার্থীরা। মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীরাও এই টিকা পাবেন।   এছাড়া বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক এবং বিভিন্ন বড় প্রকল্পে কর্মরত চীনা কর্মীদেরও অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে। 

/এসও/এফএএন/
সম্পর্কিত
'ডেল্টার চেয়ে বিপজ্জনক' ল্যামডা ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে দেশে দেশে
ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব, সিডনিতে লকডাউন ঘোষণা
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট: সিডিসি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম