বাস টার্মিনালে পরিবার নিয়ে অনিশ্চয়তায় যুবক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৮:৫৯আপডেট : ২২ জুন ২০২১, ১৮:৫৯

শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে নোয়াখালী থেকে পরিবার নিয়ে গতকাল রওনা দিয়েছিলেন আল-আমিন নামের এক যুবক। এদিকে করোনার ভয়াবহ পরিস্থিতিতে রাজধানীকে নিরাপদ রাখতে সরকার আশপাশের সাত জেলায় আজ মঙ্গলবার (২২ জুন) সকাল ছয়টা থেকে লকডাউন ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে শ্বশুরবাড়ি সিরাজগঞ্জে যাওয়ার পথে ঢাকায় এসে আটকা পড়েছে আল-আমিনের পরিবার। কোনদিকে যাওয়ার মতো বাস না পেয়ে অনিয়শ্চয়তায় অপেক্ষা করছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে কথা হয় আল-আমিনের সঙ্গে। একদিকে বৃষ্টি, অন্যদিকে গরম; এমন পরিস্থিতে ছোট শিশুটিকে বাতাস করছিলেন তিনি। বেকায়দায় পড়া আল-আমিন বলেন, গতকাল সন্ধ্যায় খবর পাই শ্বশুরের শারীরিক অবস্থা খারাপ। দ্রুত যেতে হবে সিরাজগঞ্জ। রাতেই লঞ্চে করে নোয়াখালী থেকে রওনা দেই। সকালে এসে ঢাকায় পৌঁছে কমলাপুর স্টেশনে যাই। কিন্তু কোনও টিকিট না পাওয়ায় যেতে পারিনি ট্রেনে। পরবর্তীতে সিদ্ধান্ত নেই বাসে যাবো। গাবতলীতে এসে দেখি বাস কাউন্টারগুলো বন্ধ। জানতে পারি লকডাউনের কারণে বাস চলাচল বন্ধ।

তিনি আরও বলেন, কীভাবে সিরাজগঞ্জে যাবো সেই চিন্তা করছি। ঢাকা যে কারও বাসায় থাকবো সে রকম কোনও আত্মীয়-স্বজনও নেই। যদি বাসে যেতে না পারি, তাহলে একটি প্রাইভেটকার নিয়ে যাওয়ার চেষ্টা করবো। প্রাইভেট কারও না পেলে কী হবে জানি না, দেখি অপেক্ষায় আছি কী হয় ভাগ্যে! দুর্ভোগেতো পড়েছি, এখন নোয়াখালী ফিরে যাবো এমন কোনও ব্যবস্থাও নেই।

গাবতলী বাস টার্মিনালে আল-আমিনের মতো অনেকেই এমন অপেক্ষা করছেন নিজনিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। সকাল থেকে গাবতলী বাস টার্মিনালে ঘুরে দেখা গেছে, সেখানকার বাস কাউন্টারগুলো প্রায় ফাঁকা পড়ে আছে। অনেক কাউন্টার বন্ধ। কাউন্টারগুলোর সামনেই অলস সময় পার করছেন যাত্রীরা।

কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, যারা অগ্রীম টিকিট কিনেছিলেন তাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আর এখন আসেছেন, তাদের জানিয়ে দেওয়া হচ্ছে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। তারপরও অনেকেই অপেক্ষা করছেন কোনওভাবে যদি গন্তব্যে যাওয়া যায়।

/আরটি/ ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের