হেলি র‌্যাপলিং শেষ করেছেন সেনাবাহিনীর নারী সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ১৮:৫৫আপডেট : ০১ জুলাই ২০২১, ১৮:৫৫

প্রথমবারের মতো সফল হেলি র‌্যাপলিং প্রশিক্ষণ শেষ করেছেন সেনাবাহিনীর নারী সদস্যরা। সম্প্রতি রাজেন্দ্রপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারশেন ট্রেনিং (বিপসট) এ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সম্প্রতি রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারশেন ট্রেনিং (বিপসট) এ সেনাবাহিনীর নারী সদস্যরা র‌্যাপলিংয়ের মাধ্যমে সম্পূর্ণ কম্ব্যাট লোডসহ হেলিকপ্টার থেকে অবতরণ প্রশিক্ষণ সফলতার সঙ্গে শেষ করেছেন। মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনের পূর্ব-প্রস্তুতি হিসেবে ব্যানব্যাট-৮ এর ফিমেল অ্যাঙ্গেজমেন্ট টিম লিডার ক্যাপ্টেন ইয়াসফিনের নেতৃত্বে চারজন নারী সৈনিকসহ সেনাবাহিনীর পাঁজন নারী সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনের আগে ছয় সপ্তাহের ফিল্ড ট্রেনিং অনুশীলনে ফিমেল অ্যাঙ্গেজমেন্ট টিমের এই নারী সদস্যরা অংশগ্রহণ করেন। এই কঠোর অনুশীলন বাংলাদেশ সেনাবাহিনীর এবং নারী শান্তিরক্ষীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করলো যা আগামী দিনগুলোতে জাতিসংঘের মহিলা শান্তিরক্ষীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হবে।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অস্থিতিশীল পরিস্থিতিতে নারী সেনাসদস্যদের শান্তিরক্ষী হিসেবে পাঠানোর মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার মেইন স্ট্রিমিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ২০১৮ সালের জানুয়ারি থেকে পদাতিক ব্যাটালিয়নে ‘ফিমেল অ্যাঙ্গেজমেন্ট টিম’ অন্তর্ভুক্ত করতে শুরু করেছে। যা বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে আরও কার্যকর এবং ফলপ্রসূ করতে বিশেষ ভূমিকা রাখছে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী