২৩ জুলাই থেকে পোশাক কারখানাও বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১২:১৯আপডেট : ১৩ জুলাই ২০২১, ১২:৪২
করোনার প্রকোপ ঠেকাতে চলমান কঠোর লকডাউনে পোশাক (গার্মেন্টস) কারখানা খোলা রয়েছে। তবে ঈদের পর আগামী ২৩ জুলাই থেকে অন্যান্য শিল্প কারখানার মতো পোশাক কারখানাও বন্ধ থাকবে।
 
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
 
দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে একই প্রজ্ঞাপনে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করার কথাও জানানো হয়েছে।
 
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৩ জুলাই থেকে সকল প্রকার শিল্প কলকারখানা বন্ধ থাকবে।
 
এর আগে ১ জুলাই থেকে কঠোর লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় গার্মেন্টস কারখানা খোলার কথা বলা হয়েছিল।
/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন