মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর উদযাপনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্যারেড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৫

মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট অংশ নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. সোলাইমানের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত সশস্ত্র বাহিনীর চৌকস দল স্থানীয় সময় ১৬ সেপ্টেম্বর সকালে মেক্সিকো সিটিতে আয়োজিত প্যারেডে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মেক্সিকোর রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করে দলটি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড প্যারেডে অংশগ্রহণকারী ৩৯ সদস্যবিশিষ্ট কন্টিনজেন্টের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন অফিসার, তিন জন জেসিও, অন্যান্য পদবির ১৬ জনসহ ২১ জন; নৌবাহিনীর একজন অফিসার, একজন জেসিও, অন্যান্য পদবির ছয়জনসহ আট জন; বিমান বাহিনীর একজন অফিসার, একজন জেসিও, অন্যান্য পদবির ছয় জনসহ আট জন এবং সশস্ত্র বাহিনী বিভাগ হতে দুই জন অফিসার ছিলেন। সেনাবাহিনীকে এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব প্রদান করা হয়।

মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য মেক্সিকো সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর ৩৯ সদস্যবিশিষ্ট একটি সামরিক কন্টিনজেন্ট ১০ সেপ্টেম্বর মেক্সিকো যায়।

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
লঞ্চে অচেতন করে লুটের চেষ্টা, অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
কী, কেন, কীভাবেজলবায়ু পরিবর্তন কীভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপকে প্রভাবিত করবে
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী