‘ধামাকা’র সেলারদের পাওনা ‘২০০ কোটি’ টাকা, সুষ্ঠু সমাধানের দাবি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৩

মাইক্রোটেড গ্রুপের আওতাধীন ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড পরিচালিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং ডটকম’ এর সঙ্গে লেনদেন বিষয়ে সৃষ্ট জটিলতার সুষ্ঠু সমাধান চান এর সঙ্গে সংম্পৃক্ত বিক্রেতারা। শনিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ধামাকা শপিং ডটকম সেলার অ্যাসোসিয়েশন। এ সময় তারা দাবি করেন, চলতি বছর এপ্রিল মাস থেকে ধামাকার নির্দেশিত গ্রাহকদের নিকট পণ্য সরবরাহ বাবদ সেলারদের পাওনা প্রায় ২০০ কোটি টাকা। এসময় পাঁচদিনের মধ্যে সমাধান না করলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি জানান তারা। 

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম ইমন লিখিত বক্তব্যে বলেন, সেলার বা মার্চেন্ট হিসেবে প্রায় ৬৫০ জন এসএমই উদ্যোক্তা কোম্পানির চেয়ারম্যান দেশের স্বনামধন্য অর্থোপেডিক চিকিৎসক, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও জয়েন্ট কেয়ার কো-অর্ডিনেটর ডা. এম আলী (মো. মোজতবা আলী) ও ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন চিশতীর উপর আস্থা রেখে এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা, প্রধান ব্যবসা কর্মকর্তা দেবকর দে শুভ, ডিএমডি নাজিমউদ্দিন আসিফ, পরিচালক অপারেশন সাফোয়ান আহমেদ, এজিএম ও হেড অব একাউন্টস আমিনুর রহমান, ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসানসহ অন্যান্যদের অনুরোধ ও উপস্থিতিতে ২০২০ সনের ডিসেম্বর হতে ধামাকা শপিং ডটকমের নির্দেশনা ও চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহ করে যাচ্ছিলাম। ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের সাথে পণ্য সরবরাহের জন্য সেলারদের সাথে চুক্তিতে স্পষ্ট লেখা ছিল যে পণ্য সরবরাহের অর্ডারের কপি (পিও) পাওয়ার পর পণ্য সরবরাহ করে বা তাদের নির্দেশিত গ্রাহকদের পণ্য দিয়ে বিল সাবমিট করার ১০ কর্মদিবসের মধ্যে ধামাকা শপিং ডটকম পাওনাকৃত অর্থ পরিশোধ করবে। কিন্তু দুঃখজনকভাবে সেই ১০ দিবস এখন ১৬০ দিনেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। 

সেলারদের পাওনাকৃত অর্থ উদ্ধারের জন্যে প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তা ও পরিচালন কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করেও মালিক পক্ষের কারো সাথে অদ্যাবধি সরাসরি কোনও সাক্ষাৎ বা সমাধান পাওয়া যায়নি দাবি করে তিনি বলেন, সেলারদের অভিভাবক কোম্পানির চেয়ারম্যান ডা. এম আলীর সাথে সরাসরি সাক্ষাতের জন্যে তার বাসভবনে যাওয়ার পরও তিনি সেলারদের সঙ্গে দেখা করেননি এবং তার সাথে ভার্চুয়াল সভা করার জন্যে একাধিকবার আমরা ইমেইল ও হোয়াটসঅ্যাপ মারফত যোগাযোগের সর্বাত্মক চেষ্টা করার পরও কোন যোগাযোগ করতে পারিনি। আমাদের অনুরোধের কোম্পানির দুজন মালিকের মধ্যে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন চিশতী মাঝে মাঝে ভার্চুয়াল সভা ও ফেসবুকে লাইভ প্রোগ্রাম করে বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কোনও প্রতিশ্রুতিই তিনি রক্ষা করেননি।

যুব ও এসএমই ব্যবসায়ী হিসেবে এই বিক্রেতারা শেষ সম্বল, আত্মীয় স্বজন ও ব্যাংক হতে ঋণ নিয়ে এই প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করে ‘আজ রাস্তার ফকির ও নিঃস্ব’ গিয়েছেন বলেও দাবি করেন জাহাঙ্গীর আলম ইমন। তিনি বলেন, ধামাকা শপিং যেন পূর্বের ন্যায় কার্যক্রম চালু করে, সে বিষয়ে সেলাররা সর্বোচ্চ ধৈর্য নিয়ে সহযোগিতা করে যাচ্ছে। সেলারদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সাধারণ ডায়েরিও করা হয়নি। সেলারদের পাওনাকৃত টাকার বিপরীতে অধিকাংশ সেলারগণ ধামাকা হতে ব্যাংক চেক না পাওয়ায় জসিম উদ্দিন চিশতী ও কর্তৃপক্ষের নিকট সরাসরি ও একাধিকবার ভার্চুয়ালভাবে চেক দেওয়ার আবেদন করার পরও অদ্যাবধি চেক প্রদান করা হয়নি। 

সংবাদ সম্মেলনে বিক্রেতাদের পক্ষ থেকে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার প্রবল আকাঙ্খা ও ইচ্ছে নিয়ে চাকরি না করে উদ্যোক্তা হয়ে ই-কমার্সে পণ্য সরবরাহকারী হিসেবেই ব্যবসা করার নিমিত্তে বিনিয়োগ করেছি। আমাদের স্বপ্ন এই অল্প সময়ে ও কম বয়সে ধুলিস্যাৎত না হয় সে জন্য আমরা আমাদের মা জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে ব্যাংক হিসাব খুলে দেওয়াসহ ধামাকা শপিং ডটকম সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ জানায় বিক্রেতারা। 

/এসও/ইউএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম