মালিতে ১৪০ পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৬

জাতিসংঘ শান্তিরক্ষায় অসামান্য অবদান ও উঁচুমানের পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (মিনুসমা) মিশনে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের মিডিয়া শাখা এআইজি মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিনুসমা সদর দফতরে গত ২১ সেপ্টেম্বর এ পদক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিনুসমা পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চিফ অপারেশনস শারফাদিন মার্গিস ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১ এর সদস্যরা অত্যন্ত সক্রিয় সহযোগিতা প্রদান করেছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এ মেডেল প্রদান করা হয়। 

মালিতে ১৪০ পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত

কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যরা চলমান কোভিড-১৯  মহামারিতেও সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ন রেখেছেন। তিনি এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীদের পদক প্রদান করায় তিনি জাতিসংঘ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কমান্ডার বেলাল উদ্দিন এফপিইউ সদস্যদের মেডেল পরিয়ে দেন।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের