বাইক নিয়ে সেই শওকতের বাড়িতে হাজির গোলাম রব্বানী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:১১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:১১

সম্প্রতি রাজধানীতে ট্রাফিক পুলিশের হয়রানির অভিযোগ এনে ক্ষিপ্ত হয়ে নিজের বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া চালক শওকত আলীকে একটি বাইক উপহার দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধাররণ সম্পাদক গোলাম রব্বানী।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোলাম রব্বানী তার সংগঠন পজিটিভ বাংলাদেশের ব্যানারে শওকতের কেরানীগঞ্জের আটিবাজারের বাড়িতে গিয়ে বাইকটি দিয়ে আসেন।

গোলাম রব্বানী জানান, টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার শওকত আলীকে একটি ১২৫ সিসির একটি ডিসকভারি বাইক দেওয়া হয়েছে। 

এ বিষয়ে শওকত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোলাম রব্বানী তার টিমসহ বাইক নিয়ে আমার বাড়িতে হাজির হয়েছেন। আমি বারবার তাকে নিষেধ করেছি। কিন্তু তিনি আমাকে তার ভালোবাসার উপহার রাখতে বাধ্য করেছেন। আমি এখনও বলি আমার বাইকের দরকার নেই।’ 

বাইক নিয়ে সেই শওকতের বাড়িতে হাজির গোলাম রব্বানী

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সকালে রাজধানীর বাড্ডা লিংক রোডে শওকত ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের বাইকে আগুন ধরিয়ে দেন। এরপর আরও কয়েকটি সংগঠনের উদ্যোগে তাকে বাইক উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন:
‘উপহার পেতে বাইক জ্বালাইনি, প্রতিবাদের জন্য জ্বালিয়েছি’
ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের বাইকে আগুন দিলেন চালক

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
১১ ঘণ্টা পর তেল পেয়ে ইকবালের অনুভূতি ‘ঈদযাত্রার মতো’ 
‘১০ বছর মোটরসাইকেল চালাই, তেলের জন্য এত কষ্ট জীবনেও করতে হয়নি’  
তেলের জন্য দীর্ঘ লাইন: জ্বালানি সংকটে বাইকারদের নাভিশ্বাস
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল