পুনরায় চালু হচ্ছে কুয়েত, কাঠমান্ডু ও মদিনা রুটে বিমানের ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২১, ০৯:৪৬আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৯:৪৬

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে ঢাকা থেকে কুয়েত, কাঠমান্ডু ও মদিনা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইস্মের ফ্লাইট। ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে এবং ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা ও কুয়েত রুটে পুনরায় ফ্লাইট শুরু করবে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ঢাকা থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার বিমানের ফ্লাইট স্থানীয় সময় ৯টা ১৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে। কাঠমান্ডু থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

ঢাকা থেকে প্রতি রবিবার ও বুধবার স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে এবং মদিনা থেকে প্রতি রবিবার ও বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।  

বিমানের ফ্লাইট বিজি-০৪৩ ঢাকা থেকে প্রতি রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এবং প্রতি মঙ্গলবার ৬টা ৪০ মিনিটে কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে। কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এবং প্রতি মঙ্গলবার ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের