বিদ্যুৎ সম্পর্কিত সব মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৮:৪৭আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮:৪৭

বিদ্যুৎ সম্পর্কিত সব মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি সব মামলার তালিকার মাধ্যমে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও প্রয়োজনে আলাদা বেঞ্চ গঠন করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।

সোমবার (২৫ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এস এম জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, খালেদা খানম, নার্গিস রহমান এবং মো. নুরুজ্জামান বিশ্বাস অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটি দেশের জেলা ও উপজেলার পোস্ট পেইড বিদ্যুৎ মিটারকে স্মার্ট প্রি-পেইড মিটারে প্রতিস্থাপন কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করা হয়।

বৈঠকে দেশের বিদ্যুৎ খাতের চলমান প্রকল্পগুলোর সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয় বলে বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে। বর্তমানে ৬৫২ মেগাওয়াট ক্ষমতার ১১টি রেন্টাল/কুইক রেন্টাল চালু রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০২৪ সালে এসব বিদ্যুৎ কেন্দ্র অবসরে যাবে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি‘গত ছয় মাসে শতভাগ স্বচ্ছতায় পুলিশ নিয়োগ হয়েছে’
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
সর্বশেষ খবর
নেপালে প্রলয়ঙ্করী বন্যার নেপথ্যে কি বৈশ্বিক উষ্ণায়ন
নেপালে প্রলয়ঙ্করী বন্যার নেপথ্যে কি বৈশ্বিক উষ্ণায়ন
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমের দাম আগের মতোই 
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমের দাম আগের মতোই 
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী
আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী