বাংলাদেশি কর্মীদের প্ৰশংসায় কোরিয়ার রাষ্ট্রদূত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১৮:৪৯আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৮:৪৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন এর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন লি জ্যাং। মঙ্গলবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 

মন্ত্রীর দফতরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের এই সৌজন্য বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে দক্ষিণ কোরিয়াগামীদের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালুর বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রীকে অবহিত করে সে দেশের রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন জানান, স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ কোরিয়ায় গমনেচ্ছুদের ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন চালু হয়েছে। 

বৈঠকে তারা দক্ষিণ কোরিয়াগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণ ও দক্ষতার মানোন্নয়ন, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং দু-দেশের ভ্রাতৃত্ব পূর্ণ সৌহার্দ্য-সম্প্রীতি নিয়ে আলোচনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেনসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

/এসও/এমআর/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের