বাসেত মজুমদার ও মতিন খসরু স্মরণে সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ০৩:৪৯আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০৩:৪৯

সদ্যপ্রয়াত সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট আবদুল মতিন খসরু স্মরণে সভা করেছে ল'ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।

সোমবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে  এ  স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. নজিবুল্লাহ্ হিরু বলেছেন, এই দুজন ছিলেন বটবৃক্ষের মতো। বটবৃক্ষে ক্লান্ত পথিকেরা যেমন ছায়া পায়, তেমনি আমাদের অনেক নতুন আইনজীবী তাঁদের ছায়া পেয়েছে।

স্মরণ সভায় আবদুল বাসেত মজুমদারের জ্যেষ্ঠ কন্যা প্রফেসর ডা. খাদিজা আক্তার ঝুমা বলেন, বাবা দুইটা জিনিস শিখিয়েছেন আমাদের। তাড়াতাড়ি বড় হবার চিন্তা করবা না, তাড়াতাড়ি উপরে উঠার চিন্তা করবা না। বাবা বাসার চাইতে কোর্টে বেশি সময় কাটাতেন। সব সময় চিন্তা করতেন আইনজীবীদের কথা।

অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু’র ভাই অ্যাডভোকেট আব্দুল মতিন ফেরদৌস বলেন, একদিনে তিনি আব্দুল মতিন খসরু হন নাই। গণঅভ্যুত্থান থেকে স্বাধীনতার মুক্তিযুদ্ধ পর্যন্ত  তিনি লড়াই করে গেছেন। উনি ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সব সময় একজন সফল রাজনীতিবিদ হতে চেয়েছেন। এবং সফলভাবে সেটা হয়েছিলেন।

ল' ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখার সম্পাদক অ্যাডভোকেট মো. শামীম খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামাল হোসেন পাটওয়ারী’র সঞ্চালনায় স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট কাজী ওয়ালী উদ্দীন ফয়সল।

সভায় উপস্থিত আইনজীবীদের মধ্যে ছিলেন‑ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস. এম. মুনীর, মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী, এম. সাইদ আহমেদ (রাজা), মোমতাজউদ্দিন আহমদ (মেহেদী),  মো. আবদুন নূর দুলাল, শাহ্ মনজুরুল হক, এস এম মাসুদ হোসাইন দোলন, নজরুল ইসলাম সরদার প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী