কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমানের ধাক্কায় ২ গরুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ২৩:৩১আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৪:১০

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে ধাক্কায় দুটি গরু মারা গেছে। ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি এড়িয়ে পাইলট নিরাপদে উড়োজাহাজটি উড্ডয়নের করতে সক্ষম হয়েছেন। একইসঙ্গে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হলেও নিরাপদে ঢাকায় অবতরণ করেছে উড়োজাহাজটি। 

সূত্র জানায়, ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহজ উড্ডয়নের সময় রানওয়েতে চলে আসে দুটি গরু। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে রানওয়ে ১৭ নম্বর ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় বিমানের ডানপাশের সঙ্গে গরু দুটির ধাক্কা লাগে। গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। তবে বিমানটি সফলভাবে উড্ডয়ন করে বিমানবন্দর ত্যাগ করে। পরবর্তীতে বিমানটি ঢাকা অবতরণের জন্য সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। 

কক্সবাজার বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে একাধিকবার চেষ্টা করেও কক্সবাজার বিমানবন্দরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ফারুকের  বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা বলেন, ঢাকায় জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল, যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে মোকাবিলা করা যায়। পাইলট সফলভাবে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দেখতে উড়োজাহাজটি পরীক্ষা করা হচ্ছে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের