নারীর জন্য হয়রানিমুক্ত কর্মক্ষেত্র নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬

নারীর জন্য হয়রানিমুক্ত কর্মক্ষেত্র তৈরি করা ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ ১৯০ অনুস্বাক্ষর করাসহ ৯ দফা দাবি জানিয়েছে ওয়ার্কার্স রিসোর্স সেন্টার (ডব্লিউআরসি)। এসময় সংগঠনটি থেকে জানানো হয়, সমাজে নারী নির্যাতনের বহুমাত্রিক চিত্র সভ্যতার ও মানবতার কলঙ্ক। তাই এনিয়ে দ্বিমত প্রকাশের অবকাশ নেই। অশিক্ষিত লোকদের চেয়ে শিক্ষিত লোকজনই বেশি নির্যাতন করছে নারীদের।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংগঠনটি আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব দাবি জানানো হয়।

ওয়ার্কার্স রিসোর্স সেন্টার (ডব্লিউআরসি) নারী কমিটির ভাইস চেয়ারপারসন ফাহমিনা কাশেম মিশু লিখিত বক্তব্যে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের প্রেক্ষিত, নির্যাতন ও হয়রানি এবং ভবিষ্যতে করণীয় নিয়ে নানা বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, সমাজে নারী নির্যাতনের বহুমাত্রিক চিত্র সভ্যতার ও মানবতার কলঙ্ক। শুধু নারীই নয়, সমান্তরালে চলছে শিশু নির্যাতন। বিশেষ করে কন্যাশিশু নির্যাতন।

তিনি আরও জানান, আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান মতে গত ১০ মাসে ধর্ষণের শিকার হয়েছে ১ হাজার ১৭৮ জন নারী। ধর্ষণের চেষ্টা হয়েছে ২৭৬ জন নারীর ওপর। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৩ জন, লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেছে ৮ জন। শারীরিক নির্যাতনে হত্যা করা হয়েছে ৬৩ জনকে ও অ্যাসিড ঝলসে দেওয়া হয়েছে ২০ জন নারীকে।

সংগঠনের অন্যান্য দাবিগুলো হলো— কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানি বন্ধে শ্রম আইন-২০০৬ সংশোধন করে সুনির্দিষ্ট ধারা যুক্ত করতে হবে; নিরাপদ কর্ম-পরিবেশ নিয়ে একটি রোডম্যাপ করা; নারী শ্রমিকদের প্রাধান্য দিয়ে নিরাপদ ও হয়রানিমুক্ত কর্ম-পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করাসহ কারখানাগুলোয় হয়রানি ও সহিংসতার ঘটনাগুলো কীভাবে শনাক্ত করা যায় ও তা রোধ করা যায়, সে লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সকল ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানির বিষয়টি শূন্য সহিষ্ণুতা দেখানো এবং এ লক্ষ্যে যৌন হয়রানি বিরোধী কমিটি গঠন করার দাবি জানানো হয়।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স রিসোর্স সেন্টার (ডব্লিউআরসি) নারী কমিটির চেয়ারম্যান সেহেলি আফরোজ লাভলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডব্লিউআরসি চেয়ারম্যান চৌধুরী আশিকুল আলম, ভাইস চেয়ারম্যান রাশেদুল আলম রাজু, আইএলও এসডিআইআর প্রজেক্টের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার জামিল অনসার, জেন্ডার অ্যান্ড ডাইভারসিটি কমিটির চেয়ারম্যান শাম্মিন সুলতানা প্রমুখ।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের