রাতে ৮ ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইট, চাপ সামলানো নিয়ে শঙ্কা

চৌধুরী আকবর হোসেন
০৯ ডিসেম্বর ২০২১, ২২:০০আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০০:৩৭

বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ হচ্ছে ফ্লাইট। ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ জুন পর্যন্ত বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে এতে চাপ বাড়লে, বিমানবন্দরে যাত্রী সেবা দেওয়া নিয়ে শঙ্কিত এয়ারলাইন্সগুলো।

বিমানবন্দর সূত্রে জানা গেছে,  রাত ও ভোরের ফ্লাইটগুলো দিনের বিভিন্ন সময়ে বিন্যাস করা হয়েছে। এতে বিমানবন্দরে বেড়েছে যাত্রীদের চাপ। এমনিতেই বিমানবন্দরে ট্রলির সংকট হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ। দিনে একই সময়ে অনেকগুলো ফ্লাইট থাকলে বোর্ডিং কাউন্টার, কাস্টমস, ইমিগ্রেশন-সহ অন্যান্য জায়গায় যাত্রীর চাপ বাড়বে। এতে যাত্রীসেবা বিঘ্নিত হতে পারে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে  ২৭টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে। দিনে গড়ে ৫০টি ফ্লাইট ঢাকায় আসে। ৫৬টি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। এসব ফ্লাইটে প্রায় ১০ হাজার যাত্রী যাতায়াত করে। যাত্রীসেবার জন্য বিমানবন্দরে প্রায় ২ হাজার ২০০টি ট্রলি আছে। এর মধ্যে ১ হাজার ট্রলি ব্যবহারের অনুপযোগী।

ট্রলি নেই লাগেজ মাথায় উঠিয়ে নিয়ে যাচ্ছেন বিমানবন্দরে যাত্রীরা

সরেজমিনে দেখা গেছে, রাতের ফ্লাইট বন্ধ হওয়ায় বিমানবন্দরে মানুষের ভিড় বেড়েছে। বিদেশগামী যাত্রী ও স্বজনদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে বিমানবন্দর আর্মড পুলিশ।

একাধিক এয়ারলাইন্সের প্রতিনিধিরা জানিয়েছেন,  একই সময়ে একাধিক ফ্লাইট থাকলে বোর্ডিং ব্রিজ পাওয়া নিয়ে সমস্যা হবে, যাত্রীদের লাগেজ পাওয়া, ইমিগ্রেশনসহ অন্যান্য জায়গায় চাপ বাড়লে ফ্লাইট ডিলেও হতে পারে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান  বলেন, ফ্লাইটগুলো দিনের বিভিন্ন সময়ে স্থানান্তর করা হয়েছে। বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগেও এর চেয়ে বেশি চাপ সামাল দিয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কোনও সমস্যা হবে না।

রাতে ৮ ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইট, চাপ সামলানো নিয়ে শঙ্কা

বেবিচক জানায়, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নির্মাণকাজের অংশ হিসেবে হাইস্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ের নির্মাণকাজ চলবে। পাশাপাশি একই সময়ে লাইটিং সেক্টরের কাজও চলবে। তবে বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম চলবে। এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা যাবে।

/এমআর/
সম্পর্কিত
এবার কাঠমান্ডুতে বিমানের ফ্লাইট গ্রাউন্ডেড, যাত্রীরা আসছেন অন্য ফ্লাইটে
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
সর্বশেষ খবর
চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, হতে পারে ভূমিধ্বস
চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, হতে পারে ভূমিধ্বস
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ কাটেনি মানুষের
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ কাটেনি মানুষের
আল-কায়েদার ঘাঁটি নিয়ে এখনই মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আল-কায়েদার ঘাঁটি নিয়ে এখনই মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন 
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন 
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ