বার্ন ইউনিট থেকে বাড়ি ফিরেছেন লঞ্চে দগ্ধ ৫ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২১, ১৮:৪৯ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৯:১৬
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ ৫ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন। তারা আশঙ্কামুক্ত হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও ১৫ জন চিকিৎসাধীন।
 
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জন দগ্ধ ভর্তি হয়েছিল। এদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৮ জন নারী। তাদের মধ্যে ১ জন মারা গেছেন। পাঁচজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বর্তমানে ভর্তি ১৫ জন। এর মধ্যে আইসিইউতে ৩ জন, এইচডিইউতে ২ জন এবং পোস্ট অপারেটিভে আছেন ১০ জন। এছাড়া ২২ জনের মধ্যে ঢামেক হাসপাতালে একজন চিকিৎসাধীন।
 
আইসিইউতে রয়েছেন, ২৫ শতাংশ দগ্ধ শাহিনুর খাতুন (৪৫), ১৫ শতাংশ মারুফা (৪৮) ও ৩০ শতাংশ দগ্ধ মনিকা রানী (৪০)।  এইচডিইউতে রয়েছেন ৩০ শতাংশ দগ্ধ তামিম হাসান (৮)  ও তার মা জেসমিন আক্তার  (৩৫)। জেসমিন আক্তারের ১২ শতাংশ  দগ্ধ হয়েছে। 
 
পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রয়েছেন, বাচ্চু মিয়া (৫১), ইশরাত জাহান (২২), সেলিম রেজা (৪৫), লামিয়া (১৩), মমতাজ (৭০), রাসেল (৩৮), বানকিম মজুমদার (৬০), গোলাম রাব্বি (২০), খাদিজা (২৭) ও বশির (৩৫)।  তাদের সবার শ্বাসনালী দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন ডা. সামান্ত লাল সেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বিকাশ মজুমদার (১৬)। 
 
অপরদিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে পাঁচ জনকে। তারা হলেন, সাইফুল্লাহ মুনসুর সাদিক (১৬), তৌহিদুল হক (৪৫), তানজিল হোসেন তুষার (১৯), আল নোমান আলিফ (১৯) ও আবদুর ছাত্তার (৩৮)। 
 
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নলছিটির সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
/এআইবি/এআরআর/এমআর/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৫১
রাজধানীতে ছাদ থেকে ফেলে শিশুকে হত্যার অভিযোগ, তরুণী আটক
মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত
সর্বশেষ খবর
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ভোররাতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়
ভোররাতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়
৩১ সার ডিলারের ২৮ জন বিএনপির, আছেন ১০ নেতার স্ত্রীও
৩১ সার ডিলারের ২৮ জন বিএনপির, আছেন ১০ নেতার স্ত্রীও
‘ইউক্রেনে খাদ্য করিডর গড়তে ভারত প্রস্তুত’, মোদির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি
‘ইউক্রেনে খাদ্য করিডর গড়তে ভারত প্রস্তুত’, মোদির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক