সব শিক্ষার্থীই করোনার টিকা পাবেন: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ১৬:৪২ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৮:০৪

সব শিক্ষার্থীকেই করোনার টিকার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর দনিয়া কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে টিকা কার্যক্রম বিস্তৃত করা হবে। সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে। বিস্তৃত পাঠদান কবে শুরু করতে পারবো আমরা বলতে পারছি না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে মার্চ মাসে সংক্রমণ বেশি বাড়ছে। কাজেই আমাদের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে—কী অবস্থা দাঁড়ায় সেটা দেখার জন্য। তবে সংক্রমণ বাড়বে কিনা, কতটা বাড়বে, আমাদের কতটা মূল্য দিতে হবে—তার সবকিছু নির্ভর করছে আমাদের সবার ওপর। সবাইকে সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। একটু স্বস্তির জায়গায় এসেছিলাম। শতকরা একভাগে নিয়ে এসেছিলাম করোনায় দৈনিক সংক্রমণের হার। এখন এটা তিন ভাগে। এটা যেন না বাড়ে সেভাবে চলতে হবে। আমাদের হাতেই কিন্তু এ হার বাড়া না বাড়ার বিষয়টি নির্ভর করছে। আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি।

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুল ঝরে পড়া ও জটের সমস্যা সামলাতে মেনে চলুন ৫ অভ্যাস
চুল ঝরে পড়া ও জটের সমস্যা সামলাতে মেনে চলুন ৫ অভ্যাস
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
সৌদি আরবে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, আরামকোর প্রধান ভবনে আগুন
সৌদি আরবে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, আরামকোর প্রধান ভবনে আগুন
১২ দিনেও শেষ হয়নি যে টেস্ট, জাহাজ ধরতে ড্র মেনে নেয় ইংল্যান্ড!
১২ দিনেও শেষ হয়নি যে টেস্ট, জাহাজ ধরতে ড্র মেনে নেয় ইংল্যান্ড!
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না