জাতিসংঘ মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ১৮:৫০আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮:৫০

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্যদের শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

রবিবার (২ জানুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ কঙ্গো এবং মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান বাহিনীর প্রধান তার বক্তব্যে দায়িত্বরত অবস্থায় করোনাভাইরাসের বিস্তার রোধ এবং এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণের পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ২টি কন্টিনজেন্টে (ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) ২৪৬ জন বিমান বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। ৬টি (এমআই সিরিজ) হেলিকপ্টার ও ১টি (সি-১৩০) পরিবহন বিমান রয়েছে। এছাড়া মালি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ১টি কন্টিনজেন্টে (এয়ারফিল্ড সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট) মোট ১১০ জন বিমান বাহিনীর সদস্যসহ বিভিন্ন এয়ারফিল্ড এবং গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে। জাতিসংঘ মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের

/আরটি/এমএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের