সুপ্রিম কোর্টে দুর্নীতি প্রতিরোধে সুনির্দিষ্ট সুপারিশ করেছে গঠিত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ১৪:৫৩আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৪:৫৩

সুপ্রিম কোর্টের (আপিল ও হাইকোর্ট বিভাগ) সেকশনে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সুনির্দিষ্ট সুপারিশ করেছে এ উদ্দেশ্যে গঠিত অনুসন্ধান কমিটি। বুধবার (১২ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বরাবর সুপারিশমালা দাখিল করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মো. আবদুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমান।

এর আগে, গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অনিয়ম-দুর্নীতি বিষয়ক অভিযোগের অনুসন্ধানের জন্য দুই সদস্যের কমিটি গঠন করে দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত ২ জানুয়ারি দেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, বিচার বিভাগে কোনো দুষ্ট ক্ষতকে আমরা ন্যূনতম প্রশ্রয় দেবো না।

তাই সুপ্রিম কোর্টের সকল শাখার অস্বচ্ছতা, অনিয়ম, অলসতা এবং অযোগ্যতাকে নির্মূল করতে যেকোনো পদক্ষেপ গ্রহণে সকলকে পাশে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন প্রধান বিচারপতি।

/বিআই/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী