জঙ্গি তৎপরতা বেড়েছে বলে জানিয়েছে বন্ধুরাষ্ট্রগুলো: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২২, ১৪:০১আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৪:০৬

জঙ্গি তৎপরতা বেড়েছে বলে বাংলাদেশকে বন্ধু রাষ্ট্রগুলো জানিয়েছে। বিষয়টি মাথায় রেখেই পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানস্থল রাজধানীর রমনা পার্কের বটমূল এলাকার নিরাপত্তার বিষয়টি পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বন্ধু কয়েকটি রাষ্ট্র জঙ্গির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তারা আশঙ্কা করছে, আমাদের উপমহাদেশে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ-এই তিন দেশেই জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে তারা ধারণা করছে। সেই ধারণা থেকেই আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।’

জঙ্গি তৎপরতা বেড়েছে বলে জানিয়েছে বন্ধুরাষ্ট্রগুলো: ডিএমপি কমিশনার তিনি বলেন, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা কিছু উগ্র সংগঠনের তৎপরতা লক্ষ করছি। সেটার কারণে আমরা পহেলা বৈশাখে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।’   

পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনও নাশকতা বা হামলার আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা কোনও আশঙ্কা করছি না, এখানে খারাপ কোনও ঘটনা ঘটবে। তবে আমরা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করতে চেয়েছি। সে জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। তবে একেবারে সবকিছু আমরা উড়িয়ে দিচ্ছি, তা কিন্তু নয়।’

তিনি বলেন, ‘কোনও কিছুই ঘটবে না, তা কিন্তু বলার সুযোগ নেই। এ সব অনুষ্ঠানে সেই নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই। যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটে, সেখানে কোনও সেলফ রেডিক্যালাইজড লোক একটা ছুরি নিয়ে এসে যদি হামলা করে, একটা ব্লেড নিয়ে হামলা করে এটাতো একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।’

জঙ্গি তৎপরতা বেড়েছে বলে জানিয়েছে বন্ধুরাষ্ট্রগুলো: ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘যারা শোভাযাত্রায় অংশ নেবেন, তারা নির্দিষ্ট সময় আসবেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কর্ডন করা শোভাযাত্রার মধ্যে শুরুতেই প্রবেশ করবেন। হঠাৎ করে কেউ রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না। শোভাযাত্রাটি সবসময় এভাবেই করা হয়। এখানে যেকোনও একজন মানুষ হঠাৎ করে বাইরে থেকে প্রবেশ করে বড় নাশকতা করতে পারে। আমরা তাই সবাইকে তল্লাশি করে শোভাযাত্রায় প্রবেশ করতে দেবো।’

রোজার কারণে পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করা হবে বলে জানান তিনি।

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী