বিমানের দুই উড়োজাহাজ মেরামতে লাগবে ৪ দিন, তদন্ত করবে মন্ত্রণালয়

চৌধুরী আকবর হোসেন
১৩ এপ্রিল ২০২২, ১২:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১২:০০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গারে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ দুটি মেরামতে ৪ দিন সময় লাগবে। বিমানের হ্যাঙ্গারে নিজস্ব প্রকৌশলীরা উড়োজাহাজ দুটি মেরামত করছেন। এ ঘটনা ‌লুকাতে বিমানের চেষ্টার অভিযোগ তদন্ত করতে কমিটি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১২ এপ্রিল ৪ সদ্যসের তদন্ত কমিটি গঠন করে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে আরও আছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক (এয়ারওয়ার্দিনেস স্টান্ডার্ড) আব্দুল কাদের, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল।

ক্ষতিগ্রস্ত উড়োজাহাজের একাংশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গারে আগে থেকেই একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। ১০ এপ্রিল দুপুরে বোয়িং ৭৩৭ উড়োজাহাজ হ্যাঙ্গারের ভেতরে প্রবেশ করানোয় একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। এতে বোয়িং ৭৩৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র‌্যাডম ক্ষতিগ্রস্ত হয়। আর বোয়িং ৭৩৭ উড়োজাহাজের লেজের হরিজেন্টাল স্ট্যাবিলাইজার ক্ষতিগ্রস্ত হয়।

শুরুতে এ ঘটনা লুকানোর চেষ্টা করে বিমান কর্তৃপক্ষ। যদিও পরে বিমান প্রতিমন্ত্রী জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন। পরের দিন ১১ এপ্রিল বিমান হ্যাঙ্গারে গিয়ে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ দুটি পরির্দশন করেন। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

ক্ষতিগ্রস্ত উড়োজাহাজের একাংশ বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‌‘এ ঘটনা তদন্তে মন্ত্রণালয় থেকেও তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শেষে বোঝা যাবে, কেন এমন ঘটনা ঘটলো। তদন্তে কারও দোষ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিমান দুটি শিগগিরই মেরামত শেষে চলাচলের উপযোগী করা হবে।’

বিমান জানিয়েছে, বিমানের পক্ষ থেকেও ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আনুমানিক ৩-৪ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দুটির মেরামত সম্ভব হবে বলে দাবি করেছে বিমান।

ক্ষতিগ্রস্ত উড়োজাহাজের একাংশ বিমান জানায়, নিজস্ব প্রকৌশলীর মাধ্যমে উড়োজাহাজ দুটি মেরামত করা হচ্ছে। আগে থেকে মেরামতের জন্য হ্যাঙ্গারে থাকা বোয়িং ৭৭৭ উড়োজাহাজের ১০-১৫ এপ্রিল পর্যন্ত নির্ধারিত তিনটি ফ্লাইট রিশিডিউল করা হয়। তবে এখন পর্যন্ত বোয়িং ৭৩৭ এর কোনও ফ্লাইট বাতিল বা রিশিডিউল হয়নি।

বর্তমানে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা ২১টি। এর মধ্যে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ৪টি, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ২টি, বোয়িং ৭৭৭-৩০০ ইআর ৪টি, বোয়িং ৭৩৭-৮০০ ৬টি  এবং ৫টি ড্যাশ-৮ উড়োজাহাজ রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান