ঈদে চলবে ৬ জোড়া বিশেষ ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১৭:৫৯আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৮:০১

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে ৬ জোড়া বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এগুলো হলো— চাঁদপুর স্পেশাল ১, চাঁদপুর স্পেশাল ২, দেওয়ানগঞ্জ স্পেশাল, খুলনা স্পেশাল, শোলাকিয়া স্পেশাল ১ ও শোলাকিয়া স্পেশাল ২।

এর মধ্যে চাঁদপুর স্পেশাল ১ ও চাঁদপুর স্পেশাল ২ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে। দেওয়ানগঞ্জ স্পেশাল চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে। এই তিন জোড়া ট্রেন ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত এবং ৪ মে থেকে ৮ মে পর্যন্ত চলাচল করবে।

খুলনা স্পেশাল চলবে খুলনা-ঢাকা-খুলনা রুটে। ট্রেনটি ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলাচল করবে।

শোলাকিয়া স্পেশাল ১ চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে। ট্রেনটি শুধু ঈদের দিন চলবে।

এছাড়া শোলাকিয়া স্পেশাল ২ চলবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে। এটিও শুধু ঈদের দিন চলবে।

মন্ত্রী আরও বলেন, ঈদের সাত দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তনগর ট্রেনের ডে-অফ থাকবে না এবং ঈদ পরবর্তীতে যথারীতি ডে-অফ কার্যকর হবে। ডে-অফ প্রত্যাহারের ফলে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন বিশেষ ট্রিপ হিসেবে পরিচালিত হবে। ঈদুল ফিতরের দিন কোনও আন্তনগর ট্রেন চলবে না। 

এছাড়া এসব বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না বলেও জানান তিনি।

/এসএস/এফএ/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
গো-খাদ্যের মৌসুমি ব্যবসা, কেমন চলছে বেচাকেনা 
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম