নিউমার্কেটে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা মকবুল গোয়েন্দা হেফাজতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২২, ১৯:৪২আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২০:১৯

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মকবুল হোসেনকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে। গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

তিনি বলেন, পুলিশের কাজে বাধা প্রদান, পুলিশের উপর আক্রমণ, ইট-পাটকেল নিক্ষেপ করে জখম ও ভাংচুরের অপরাধে নিউমার্কেট থানায় দায়ের করা মামলার ১ নং আসামি অ্যাডভোকেট মকবুলকে গ্রেফতার করা হয়েছে।

‘শুক্রবার বিকালে ধানমন্ডির বাসা থেকে মকবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুসারে তাকে থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।’

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়। চার মামলায় ১৫৫০ জনকে আসামি করা হয়। পুলিশের দায়ের করা মামলায় যে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে এক নম্বর আসামি মকবুল হোসেন। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। যে দোকান থেকে সংঘর্ষের সৃষ্টি হয়, সেই দোকানটির মালিক তিনি।

/আরটি/এমএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক