নিউমার্কেটের সংঘর্ষে জড়িত হেলমেটধারীদের গ্রেফতার করা হবে: ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২, ১৬:৪৮আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৬:৪৯

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় যারা হেলমেট পরে সংঘর্ষে জড়িয়েছিল তারা সবাই সন্ত্রাসী। তাদের গ্রেফতারে ডিবির একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেছেন। দুটি মামলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

নাহিদ হত্যাকাণ্ডের যে ফুটেজ রয়েছে সেই ফুটেজের চুলচেরা বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। চিহ্নিতকরণের কাজ অনেকদূর এগিয়েছে।

তিনি আরও বলেন, কলেজের হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাড়ি চলে গেছে কিংবা আত্মগোপনে আছে। ডিবির একাধিক টিম তাদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, মোরসালিন হত্যাকাণ্ডটি এখনও ক্লু-লেস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে। ইটটি কোথা থেকে এসে মোরসালিনের মাথায় লাগে তা শনাক্ত করা যায়নি৷ তবে যারা ইট-পাটকেল নিক্ষেপ করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হবে জিজ্ঞাসাবাদের জন্য।

/এআরআর/এফএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান