বিএনপি নেতা মকবুল হোসেন রিমান্ড শেষে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২, ১৯:৫৭আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৯:৫৮

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার বিএনপি নেতা মকবুল হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেন।

বুধবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ‘এদিন তিন দিনের রিমান্ড শেষে আসামি মকবুল হোসেনকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এর আগে, শনিবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার (২২ এপ্রিল) বিকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান এ তথ্য জানান।

শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘তার (মকবুল) কী পরিচয়, কিংবা রাজনৈতিক পরিচয় কী, সে বিষয় আমরা বিবেচনা করিনি। নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি তিনি। এ মামলায় আরও যারা এজাহারভুক্ত রয়েছেন, তাদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। বাকিদেরও অচিরেই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

আরও পড়ুন:

/টিএইচ/এমএস/
সম্পর্কিত
নিউমার্কেটে খুন হওয়া ব্যক্তি আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী টিটন 
নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১ 
ভূমিকম্পে ৪ জেলায় যত ক্ষয়ক্ষতি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের