ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ০০:৫২আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০০:৫২

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে স্বপন (২৬) নামে মোটরসাইকেল আরোহী নিহত। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সবুজও সামান্য আহত হয়েছেন। তারা দুই জনই একে অপরের বন্ধু।

বুধবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। 

মোটরসাইকেল চালক সবুজ জানিয়েছেন, তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে মাতুয়াইল থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে দক্ষিণ বাড্ডা যাচ্ছিলেন। পথিমধ্যে স্টাফ কোয়ার্টার এলাকায় মোটরসাইকেলটি একটি বাসের সঙ্গে হালকা ধাক্কা লাগে, এতে মোটরসাইকেলটি নিয়ে দু'জন দুদিকে পরে যান। যে পাশে স্বপন পড়ে যায়, সে পাশে একটি লড়ি তাকে চাপা দেয়। 

এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান। তিনি জানান, নিহত স্বপন ও আহত সবুজ দুজনই পেইন্টিংয়ের কাজ করতেন। 

আব্দুল খান বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। নিকটআত্মীয়রা আসার পর পরিচয় বিস্তারিত জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য সবুজকে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’

আর নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

/এআইবি/এআরআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম