ছাতা-জায়নামাজ ছাড়া অন্য কিছু ঈদগাহে না নিয়ে আসার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২২, ১২:১০আপডেট : ০১ মে ২০২২, ১২:১০

ঈদুল ফিতরের নামাজ আদায় করতে ঈদগাহ ময়দানে আসার সময় ছাতা এবং জায়নামাজ ছাড়া অন্য কোনও কিছু না নিয়ে আসার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (১ মে) জাতীয় ঈদগাহ নিরাপত্তা-ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রাজধানীতে এবছর ১ হাজার ৪৬৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, গত দু'বছর মানুষের অংশগ্রহণে সেভাবে ঈদগায় জামাত অনুষ্ঠিত হয়নি। এবার মানুষ অনেক বেশি হবে। আমরা পুলিশ নিরাপত্তার জন্য কাজ করি। ঈদগাহে যারা নামাজ আদায় করতে আসবেন তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও কোথাও একাধিক জামাত অনুষ্ঠিত হবে। 

প্রতিটি মসজিদ ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় ঈদগাহে আগে থেকেই ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করার ব্যবস্থা রয়েছে। থাকবে সিসিটিভি কাভারেজও। যারা ঈদগাহ ময়দানে ঢুকবেন তাদের আরচুয়ারি এবং নিরাপত্তা তল্লাশি চৌকি পার হয়ে ভেতরে ঢুকতে হবে।

জামাতে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের কিছুটা সময় আগে এসে উপস্থিত হওয়ার জন্য নগরবাসীদের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘ঈদগাহে ঢোকার সময় লাইন থাকে। তাছাড়া সবাইকে তল্লাশি করে ভেতরে ঢুকানো হয়, সেজন্য কিছুটা সময় লাগে।’ তাই সময় হাতে রেখে ঈদগা মাঠে প্রবেশ করার কথা বলেন তিনি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
এশিয়ার বৃহত্তম গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের জামাত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম