পদ্মা সেতুর টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ১৫:৫৭আপডেট : ১৭ মে ২০২২, ১৭:৩৬

বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, আর বড় বাসের টোল নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪০০ টাকা।

আজ মঙ্গলবার (১৭ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উদ্বোধনের দিন থেকে এই টোল কার্যকর হবে।

মোটরসাইকেল এবং বড় বাস ছাড়াও মাঝারি ধরনের বাসের টোল নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা, কার ও জিপের ৭৫০ টাকা, চার এক্সেল টেইলারের ৬ হাজার টাকা, মাইক্রো বাস ১৩০০ টাকা এবং মিনিবাসের (৩১ সিট বা তার কম) টোল নির্ধারণ করা হয়েছে ১৪০০ টাকা।

পদ্মা সেতুর টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

পদ্মা নদীর ওপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে। দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সঙ্গে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে এই সেতুর মাধ্যমে। দুই স্তরবিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির ওপরের স্তরে রয়েছে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে রয়েছে একটি একক রেলপথ। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্য ৪১টি স্প‌্যান বসানোর মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮ দশমিক ১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় এই সেতু।

এরইমধ্যে সেতুর নির্মাণকাজও প্রায় শেষ হয়ে এসেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুনেই যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হতে পারে। আজ মঙ্গলবার (১৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের আলোচনা সভায় অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সে কথার পুনরাবৃত্তি করেন। সেই সঙ্গে তিনি জানান, পদ্মা সেতু উদ্বোধনের চূড়ান্ত তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন। তিনি বলেন, ‘হঠাৎ কেউ কেউ পদ্মা সেতু উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এত অধৈর্য হবেন না। চূড়ান্ত তারিখ দেবেন জননেত্রী শেখ হাসিনা।’

/এসআই/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সমালোচনার মুখে পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটা বন্ধ
সর্বশেষ খবর
৩২০ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, আবেদন করেছেন তো?
৩২০ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, আবেদন করেছেন তো?
এয়ারবাস না বোয়িং, বাংলাদেশি যাত্রীরা কোন বিমানে বেশি ভ্রমণ করেন
এয়ারবাস না বোয়িং, বাংলাদেশি যাত্রীরা কোন বিমানে বেশি ভ্রমণ করেন
‘শত্রুদের ষড়যন্ত্র’ মোকাবিলায় সামরিক সক্ষমতা আরও বাড়াতে চায় ইরান
‘শত্রুদের ষড়যন্ত্র’ মোকাবিলায় সামরিক সক্ষমতা আরও বাড়াতে চায় ইরান
২২ বলে ৫ উইকেট তুলে নিলেন স্টার্ক, এর চেয়ে কম বলে কেউ পেরেছে?
২২ বলে ৫ উইকেট তুলে নিলেন স্টার্ক, এর চেয়ে কম বলে কেউ পেরেছে?
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ