এডিপিতে সরকারের নিজস্ব জোগান দেড়লাখ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ২০:৫০আপডেট : ১৭ মে ২০২২, ২০:৫০

আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে সরকার তার নিজস্ব তহবিল থেকে জোগান দেবে এক লাখ ৫৩ হাজার ৯শ’ কোটি টাকা। এডিপি বাস্তবায়নে মোট ২ লাখ ৪৬ হাজার কোটি টাকার বাকি ৯৩ হাজার কোটি টাকা আসবে  বৈদেশিক উৎস বা ঋণ  থেকে।  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (১৭ মে) অনুষ্ঠিত এনইসি সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, এনইসি সভায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের ৯ হাজার ৯৩৭ কোটি ১৮ লাখ টাকার এডিপিও অনুমোদিত হয়েছে, যার মধ্যে জিওবি অর্থায়ন ৭ হাজার ১০৪ কোটি এবং বৈদেশিক ঋণ ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

স্বায়ত্তশাসিত বা করপোরেশনের প্রকল্পসহ এডিপির সর্বমোট আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। নতুন ২০২২-২৩ অর্থবছরে এডিপিতে মোট প্রকল্প ১ হাজার ৪৩৫টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২৪৪টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৬টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৮৫টি প্রকল্প।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
৩ লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন, শিক্ষা-স্বাস্থ্যে সর্বোচ্চ অগ্রাধিকার
৮ মাসে এডিপি বাস্তবায়ন ৩০ শতাংশ, ব্যয় কমেছে ৪ হাজার কোটি টাকা
৯ বছরের মধ্যে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে বাস্তবায়ন মাত্র ২১ শতাংশ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের