উইসিস পুরস্কার পেলো ‘ডিজিটাল ভূমি কর ব্যবস্থা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ১৫:৫২আপডেট : ০১ জুন ২০২২, ১৫:৫২

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, উইসিস পুরস্কার অর্জন ভূমি মন্ত্রণালয়ের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। এই স্বীকৃতি আরও ভালোভাবে কাজ করতে আমাদের অনুপ্রাণিত করবে।

মঙ্গলবার (৩১ মে) সুইজারল্যান্ডের জেনেভায়  আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন- আইটিইউ’র সদর দফতরের আইটিইউসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার উদ্যোগে ‘উইসিস পুরস্কার ২০২২’ প্রদান করা হয়। ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থার জন্য মন্ত্রণালয়ের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আইটিইউ'র মহাসচিব হাউলিন ঝাও ভূমিমন্ত্রীর হাতে উইসিস পুরস্কারের ট্রফি তুলে দেন। এ সময় ভূমি সচিব মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আজকের অবস্থানে আসার যাত্রা খুব সহজ ছিল না। একসময় বাংলাদেশের পুরো ভূমিসেবা ব্যবস্থাপনায় বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় এলে এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রথমবারের মতো ভূমিসেবা ডিজিটালাইজেশনের পরিকল্পনা গ্রহণ করা হয়। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে আজ  আমরা ডিজিটাল ব্যবস্থার অংশ হয়েছি।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের ‘ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থা’ আইসিটি খাতে বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত উইসিস তথা ডব্লিউএসআইএস (ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি) পুরস্কার প্রতিযোগিতায় ‘তথ্য-প্রযুক্তির প্রয়োগ: জীবনের সব ক্ষেত্রে কল্যাণে-ই-সরকার’ শীর্ষক ৭ নম্বর শ্রেণিতে সেরা প্রকল্প বা উদ্যোগ হিসেবে বিজয়ী হয়েছে। মোট ১৮টি শ্রেণিতে উইসিস পুরস্কার দেওয়া হয়।

বিশ্বের বিভিন্ন দেশের নেতা, মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গবেষক, বেসরকারি খাত এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা এবং পুরস্কার বিজয়ী বিভিন্ন উদ্যোগের উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভুমি মন্ত্রণালয় জানিয়েছে, উইসিস পুরস্কার অনুষ্ঠানটি গত ১৫ মার্চ ২০২২ থেকে ৩ জুন ২০২২ পর্যন্ত ‘কল্যাণ, অন্তর্ভুক্তি এবং সহিষ্ণুতার জন্য তথ্য প্রযুক্তি: টেকসই উন্নয়নে অগ্রগতি ত্বরান্বিত করার জন্য উইসিস সহযোগিতা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি ফোরাম’-এর একটি অংশ। ২৯ মে পর্যন্ত ফোরামের কার্যক্রম ভার্চুয়ালি চললেও শেষ সপ্তাহে, অর্থাৎ ৩০ মে থেকে ফোরামের কার্যক্রম সরাসরি উপস্থিতিতে আয়োজিত হচ্ছে। আগামী ৩ জুন ২০২২-এ ফোরামের কার্যক্রম শেষ হবে। ফোরামে মন্ত্রী পর্যায়ের একটি শীর্ষ বৈঠকে সাইফুজ্জামান চৌধুরীর অংশ নেওয়ার কথা রয়েছে।

 

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়: প্রধানমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক