হোটেল মালিকদের ‘নগর কর’ পরিশোধের তাগিদ ডিএনসিসি মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ১৯:৩৪আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৯:৩৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অবস্থিত পাঁচ তারকাসহ সব ধরনের হোটেল মালিককে দ্রুত সময়ের মধ্যে নগর কর পরিশোধের তাগিদ জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, সিটি করপোরেশন আদর্শ কর তফসিলি অনুযায়ী হোটেল মালিকরা নগর করের আওতাভুক্ত। তারা এটি পরিশোধ করতে বাধ্য। সিটি করপোরেশনের সার্ভিস এলাকায় অবস্থিত সবাইকে এই কর পরিশোধ করতে হবে। বকেয়া রাখার সুযোগ নেই।’

সোমবার বিকালে (৪ জুলাই) রাজধানীর গুলশান-২ নগরভবনে ৩, ৪, ৫ তারকা হোটেল মালিকদের সঙ্গে আয়োজিত রাজস্ব সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত সময় এই কর পরিশোধ করতে চিঠি দেওয়া হলেও তা কেউ আমলে নেয়নি। সরকার নির্ধারিত কর না দিয়ে কাউকেই ব্যবসা করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, সিটি করপোরেশন আদর্শ কর তফসিল-২০১৬ অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত হোটেলে অবস্থানকারীর নিকট থেকে কক্ষের ভাড়ার উপর সর্বোচ্চ ৫ শতাংশ কর আদায়ের বাধ্যবাধকতা রয়েছে।

/ আরএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান