কমছে সব নদীর পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৯:৪৮ আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৯:৪৮

বন্যার পানি কমছে দ্রুত। এখন মাত্র ১ জেলার দুই নদীর তিন পয়েন্টের পানি বিপৎসীমার উপরে আছে। আগামী দুই-একদিনের মধ্যে সেই পানিও নেমে যাবে বলে আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বৃষ্টি কমলেও আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি ৩৪,  কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টের পানি ৬৬ এবং শেওলা পয়েন্টের পানি ১২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সে বিষয়ে বলা হয়,  রাজশাহী জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় কমতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়— সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এরমধ্যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটের শেওলায় ১৩০ মিলিমিটার। এছাড়া ছাতকে ১২৫, সিলেটে ৯৮, ব্রাহ্মণবাড়িয়ায় ৯৫, সিলেটের লালাখালে ৯২ এবং কানাইঘাটে ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে ভারতের আসামের শিলচরে ৮৩ এবং চেরাপুঞ্জিতে ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। খোয়াই নদী ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানি কমছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানি কমতে পারে।

পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
বন্যার ক্ষতি পুষিয়ে দিতে প্যারামেট্রিক বীমার আওতায় ১ লাখ মানুষ
বৃষ্টিতে ভিজেছে কম্বল-তোশক, গাজায় নতুন দুর্ভোগে বাস্তুচ্যুতরা
হিমবাহের হ্রদ ফেটে ভুটানে বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামের ৫ জেলায় রেড অ্যালার্ট
সর্বশেষ খবর
সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকরা
সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকরা
জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাঈন উদ্দিন
জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাঈন উদ্দিন
দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
তিন ইসরায়েলি ও চার সংগঠনের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
তিন ইসরায়েলি ও চার সংগঠনের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’