সারা দিনে ১৫ গরু বিক্রি তেজগাঁও হাটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ২০:৩৫আপডেট : ০৬ জুলাই ২০২২, ২০:৪২

আনুষ্ঠানিকভাবে রাজধানীর ১৯ অস্থায়ী ও দুটি স্থায়ী হাটে কোরবানির পশু বিক্রি বিক্রি শুরু হয়েছে আজ। প্রথম দিনে কেনাবেচা জমেনি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের অস্থায়ী হাটে। হাটের হাসিল ঘর পরিচালক জালাল উদ্দিন জানিয়েছেন, বুধবার সারা দিনে মাত্র ১৫টি গরু বিক্রি হয়েছে।

তিনি বলেন, আমাদের হাটটি শহরের মধ্যে। অনেক চাকরিজীবী এই হাট থেকে গরু কেনেন। বুধবার সারা দিন অফিস ছিল, তাই বিক্রি কম।  আশা করি রাত থেকে বিক্রি শুরু হবে।

তিনি আরও বলেন, আগামী শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন। এ দুদিনকেই আমরা টার্গেট করেছি। এ দুদিন বেশি হাসিল আদায় হবে। 

সারা দিনে ১৫ গরু বিক্রি তেজগাঁও হাটে

জামালপুর, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ থেকে আসা ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্রেতারা দামাদামি করে চলে যাচ্ছেন। কেউ কিনছেন না।

সিরাজগঞ্জ থেকে সাতটি গরু এ হাটে এনেছেন রেজাউল। তিনি বলেন,  সোমবার সকালে আসছি। এখন পর্যন্ত আজ একটি গরু বিক্রি করেছি ১ লাখ ৯০ হাজার টাকায়। গরুটার ওজন ৭-৮  মণ হবে।

সারা দিনে ১৫ গরু বিক্রি তেজগাঁও হাটে

একই এলাকা থেকে এসেছেন আবদুস সালাম। তিনি বলেন, ১০টা গরু এনেছি। একটাও বিক্রি হয়নি। শুধু দাম জিজ্ঞেস করে চলে যায়।

চুয়াডাঙ্গা থেকে দুটি গরু এনেছেন শরীফুল ইসলাম। তিনি বলেন, বিক্রি নাই। বৃষ্টি আসায় গরুর অসুবিধা। গরু শুইতে পারে না। কাদার মধ্যে ক্রেতাও কম আসে।

/ আরএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মেট্রোরেলের লাইনে কাপড়, ৪০ মিনিট চলাচল বন্ধ
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
রাজধানীর এক ক্লাবে অভিযান চালিয়ে ৪৭০ লিটার মদ উদ্ধার
সর্বশেষ খবর
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
আরেক অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু
আরেক অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার