দেশের ৫ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২২, ১৪:০১আপডেট : ১২ জুলাই ২০২২, ২০:১৯

দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহের এলাকাসমূহে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া পরিস্থিতি ও আগাম বার্তা বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে পরিস্থিতি পরিবর্তন হতে পারে।’ তিনি বলেন, ‘তবে এরমধ্যে দেশের অন্যান্য অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।’

আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তি বলছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এতে তাপমাত্রার তারতম্য ঘটার সম্ভাবনা কম।

/ইউআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
‘রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে’ লোককথাটি কীভাবে এলো
আজ যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
সর্বশেষ খবর
সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি, ৬ বিল পাস
সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি, ৬ বিল পাস
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
জননন্দিত ‘শেখ মুজিব’ই জনগণের ওপর আস্থা হারিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর দেন’ 
সংসদে জামায়াত আমিরজননন্দিত ‘শেখ মুজিব’ই জনগণের ওপর আস্থা হারিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর দেন’ 
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি