চকবাজারে আগুন: রেস্তোরাঁ মালিক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ১৩:১১আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৩:২০

পুরান ঢাকার চকবাজার কামালবাগে আগুনের ঘটনায় ‘বরিশাল হোটেল’ নামে রেস্তোরাঁর মালিক ফখরুদ্দিনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল (১৫ আগস্ট) রাতে ঢাকার পার্শ্ববর্তী একটি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।’ আগুনে মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারতলা ভবনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। হোটেল থেকে আগুনের সূত্রপাত হলেও ভবনের চারতলার প্লাস্টিক কারখানায় তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভানোর পর ৬ জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা সবাই বরিশাল হোটেলের কর্মী ছিলেন। তাদের লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন:

ঘুমের মধ্যে পুড়ে মারা যান হোটেলের ছয় কর্মচারী, মালিক লাপাত্তা

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম