গার্ডার পড়ে ৫ জন নিহতের ঘটনায় ছায়া তদন্ত করছে ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ১৩:৪৮আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৩:৪৯

রাজধানীর উত্তরায় গার্ডার পড়ে পাঁচ জন নিহতের ঘটনায় ছায়া তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৭ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, ‘এ ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে। থানা পুলিশ কাজ করছে। আমরাও ছায়া তদন্ত করছি। তবে মামলাটি আমাদের কাছে এখনও আসেনি।’

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানীর দক্ষিণ খানে বৌভাতের অনুষ্ঠান শেষে আশুলিয়া যাওয়া পথে জসীমউদ্দীনের ঢাকা-ময়মনসিংহ রোডে পৌঁছালে বিআরটি প্রকল্পের একটি ক্রেন থেকে গার্ডার প্রাইভেট কারের ওপর পড়ে। এতে ৫ জন নিহত ও ২ জন আহত হন।

নিহতরা হলেন রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়া মনি নামের নবদম্পতি। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের