আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৮

রাজধানীর ভাটারা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এটিইউ’র পুলিশ সুপার আসলাম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে  সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ভাটারা থানার কুড়িল কাজী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারককৃত সদস্যের নাম মো. ইয়াসিন সরকার (২৮)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোবিন্দপুর।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, দুবাইয়ের ৩টি সিম কার্ড, ৫টি ফটোকপি বই, কিছু দিরহাম (দুবাই এর মুদ্রা) ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত  ইয়াসিন সরকার ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য ও সমর্থক। সে ও তার সহযোগীরা দেশে চলমান গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে যেকোনও মূল্যে কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছিল।

গ্রেফতার ব্যক্তি অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে যোগাযোগের মাধ্যমে জিহাদ এবং রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করতো বলেও দাবি করেছে পুলিশ।

জঙ্গি সংগঠনে কাজ করার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য ফেসবুক আইডি, মেসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করতো।

বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি, দেশে অস্থিরতা, সাইবার স্পেসের মাধ্যমে প্রচার-প্রচারণা ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল বলেও জানিয়েছে পুলিশ।

ফেসবুক আইডির মাধ্যমে উগ্রবাদী মতবাদ সম্পর্কে বিভিন্ন পোস্ট দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কার্যক্রম পরিচালনা ও জঙ্গিবাদী কার্যক্রমে অন্যদের উদ্বুদ্ধ করতো।

গ্রেফতারকৃত মো. ইয়াসিন সরকার আলীর বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা হয়েছে।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম