‘স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ৩০ বছর দেশে গণতন্ত্র ছিল না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৩

স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হলেও ৩০ বছর দেশে কোনও গণতন্ত্র ছিল না। মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে। রাজাকারদের গাড়িতে দেশের পতাকা উড়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বাংলা একাডেমিতে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ শীর্ষক গ্রন্থের পাঠ উন্মোচন উৎসব অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

তিনি বলেন, প্রযুক্তির ব্যাপকতার কারণে জ্ঞান বিজ্ঞান এখন হাতের তালুতে। যেকোনও সময় তথ্য যাচাই করা যায়।

মুক্তিযুদ্ধে পুলিশের অবদান বলতে গিয়ে আইজিপি বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে পুলিশের অনেক সংযোগ ছিল। ছায়া সহচর ছিল পুলিশ। বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামে পুলিশ একাত্ম ছিল। যতদিন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা হবে ততদিন পুলিশের বীরত্বের বিষয় প্রকাশিত হবে।

মুক্তিযুদ্ধে নানা নির্যাতনের বিষয় তুলে ধরে পুলিশ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের নির্মমতার কথা যদি ভুলে যাই তাহলে আমরা নিজেরাই নিজেদের অস্তিত্ব ভুলে যাবো। মুক্তিযুদ্ধ নিয়ে কোনও কম্প্রোমাইজ নয়। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নিরপেক্ষ থাকতে হবে।

করোনায় যখন বিভিন্ন দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে, তখন বাংলাদেশের অর্থনীতির অবস্থা ছিল ইতিবাচক। করোনা ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ না হলে অর্থনীতিতে দেশ আরও এগিয়ে যেতো বলেও মন্তব্য করেন আইজিপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক অধ্যাপক ড. রতন সিদ্দিকী, অতিরিক্ত আইজিপি প্রশাসন কামরুল আহসান, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এন্টি টেররিজম ইউনিট এটিইউ প্রধান অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আরটি/এমআর/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
ঈদযাত্রা: মহাসড়ক পরিদর্শনে আইজিপি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম