প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৫

জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থাপিত মেট্রোরেল স্টেশনের নাম ‘প্রেস ক্লাব স্টেশন’ রাখার দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ। পাশাপাশি প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনের সংশোধন এবং সারা দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদও জানান তারা।

বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান সাংবাদিক নেতারা।

অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থাপিত মেট্রোরেলের নাম ‘সচিবালয় স্টেশন’ কোনও সময় সাংবাদিকরা মেনে নেবেন না। অবিলম্বে এই স্টেশনের নাম প্রেস ক্লাব মেট্রোরেল স্টেশন করে গেজেট করতে হবে। তা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবেন।

প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনের সমালোচনা করে বক্তারা বলেন, যে আইন সাংবাদিকদের কোনও সুরক্ষা দেবে না, যে আইনে সাংবাদিকদের কর্মীতে পরিণত করা হয়েছে সেই আইন কোনোমতেই সাংবাদিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়।

এছাড়া সারা দেশে অব্যাহত সাংবাদিক নিপীড়ন বন্ধ করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।

দাবির প্রতি সংহতি জানিয়ে সমাবেশে আরও বক্তব্য রাখেন– জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে