প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ আটক চার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৪

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির উদ্যোগে প্রধানমন্ত্রী শেষ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠান থেকে ছুরি ও সাদা কাপড়সহ চার জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির প্রমুখ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনুষ্ঠানস্থল থেকে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে কেউ আইনজীবী নন, তবে তারা আইনের শিক্ষার্থী। তারা প্রাথমিকভাবে জানিয়েছে, তারা একটি আইনজীবী সংগঠনের অনুষ্ঠানে এসেছিল। তাদের ব্যাগের মধ্যে দুটি ছোট ছুরি পাওয়া গেছে। এছাড়াও ব্যাগে খাবার পানির পট, সাদা কয়েকটা কাপড় ছিল।’

তিনি আরও বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির বলেন, ওই চারজনকে শাহবাগ থানা পুলিশের সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।

এর আগে সন্ধ্যায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে। পরে বঙ্গবন্ধুকন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন তারা।

/এআরআর/বিআই/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী