বান্দরবান সীমান্তে জনসাধারণকে সরানোর বিষয়ে যা বলছে প্রশাসন

রিয়াদ তালুকদার
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৯

সম্প্রতি মিয়ানমার থেকে আসা মর্টারশেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়ায় পড়ে নিহতের ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সীমান্ত এলাকার বাসিন্দারা। তাদের সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন। তবে গত কয়েক দিনে কোনও ধরনের গোলার আওয়াজ ও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না যাওয়ার ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন। জোরদার করা হয়েছে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা। বান্দরবান জেলা পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বান্দরবান জেলা প্রশাসন বলছে, বান্দরবানের মিয়ানমার সীমান্তে যে এলাকায় গোলা এসে পড়েছে সেখানে প্রায় ৩০০ পরিবারের বসবাস। জনসংখ্যা প্রায় হাজার খানেক। তাদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশ টহল। আপাতত কোনও গোলা পড়েনি কিংবা  অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও সব বিষয়ে নজর রাখা হচ্ছে। সীমান্তের অস্থিরতার সুযোগ কেউ যেন না নিতে পারে এ নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

বিজিবি বলছে, মিয়ানমারের পরিস্থিতি সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমারের যে বর্ডার ব্যবস্থাপনা সেটি পরিচালিত হয়ে প্রটোকল মেনে। এর গাইডলাইন রয়েছে। এগুলো অনুসরণ করে বিজিবি ও বিজিপি সীমান্তে শান্তি বজায় রাখা এবং কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তা নিয়ে দুই বাহিনী কাজ করে।

বান্দরবান জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমার দায়িত্বপ্রাপ্ত বান্দরবান জেলার মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয়দের সরিয়ে আনার কথা বলা হলেও এখন পর্যন্ত তা শুরু হয়নি। পরিস্থিতি বিবেচনা করে আমরা ব্যবস্থা নেবো।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান