‘জঙ্গিবাদে জড়িয়ে ভুল বুঝতে পেরে চলে আসি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২২, ১৭:১৪আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৭:১৪

জঙ্গিবাদে জড়িয়ে বাসা থেকে বেরিয়ে গেলেও পরে ভুল বুঝতে পেরে ফিরে আসেন কথিত হিজরতের নামে নিরুদ্দেশ হওয়া যুবক শারতাজ ইসলাম নিলয়। তিনি বলেন, সশস্ত্র প্রস্তুতির স্টেজ পর্যন্ত যেতে পারিনি। তার আগেই ভুল বুঝতে পেরে ফিরে আসি

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর কাওরান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে র‍্যাবের পক্ষ থেকে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন নিলয়।

গত ১ সেপ্টেম্বর ঢাকার কল্যাণপুর থেকে কথিত হিজরতের উদ্দেশ্যে বাসা থেকে নিরুদ্দেশ হয় নিলয়। সঙ্গে ছিল আরও কয়েক তরুণ। সামরিক প্রশিক্ষণ (বোমা তৈরি, সশস্ত্র হামলা) নিতে যান পটুয়াখালীতে। তবে জঙ্গিবাদ যে ভুল পথ, তা বুঝতে পেরে প্রশিক্ষণরত অবস্থায় ফেরেন বাসায়।

নিলয় জানান, সশস্ত্র প্রস্তুতির কথা বার বার শুনেছি। কিন্তু আমি সেই স্টেজ পর্যন্ত যেতে পারিনি। তার আগেই ভুল বুঝতে পেরে আমি ফিরে আসি। যখন বাসা ছাড়ার বিষয় আসে তখন এটা আমি মেনে নিতে পারিনি। অনেকটা বাধ্য হয়ে আমি সেখান থেকে বেরোনোর চেষ্টা করি। সুযোগ বুঝে বাসায় ফিরে আসি। আমি ৪/৫ দিন ছিলাম। এরমধ্যেই বুঝতে পারি—এটা ভুল পথ, আসলেই এটা ভুল পথ। এই ভুল পথে পা বাড়াবার আগে বুঝেশুনে যাওয়া উচিত।'

নিলয়কে র‌্যাবের জিম্মায় আটক করা হয়। এরপর তাকে আদালতে হাজির করা হবে। তবে গ্রেফতারদের বিরুদ্ধে যে মামলা হবে, সেখানে তাকে গ্রেফতার দেখানো হবে না।

/আরটি/এমএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম