সীমান্তে হত্যা বন্ধে দু’দেশের সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ২২:৪০আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২২:৪২

সীমান্তে হত্যা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে হত্যা ও নির্যাতন বন্ধে বাংলাদেশ ও ভারতের সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান করা হয়েছে আসকের পক্ষ থেকে।

সোমবার (১০ অক্টোবর) গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান হানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েকদিন ধরে সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা ও নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের কাছে থাকা তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে মোট ১৪ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। আসক এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে দুই দেশের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এ বিষয়ে আসক দ্রুততার সঙ্গে বাংলাদেশ-ভারত মিলে যৌথ কমিশন গঠন করার দাবি জানাচ্ছে। যা এ ধরনের হত্যাকাণ্ড, নির্যাতন ও বলপ্রয়োগের ঘটনা তদন্ত করবে এবং সৃষ্ট সংকট নিরসন করার উদ্দেশ্যে দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী